দেশি পদ্য

(মুজিব ইরম)

চায়ের দেশের লোক গো আমি চায়ের দেশের লোক, হাওর-বাঁওড় জলের মানুষ
গানে ভরা বুক।

সবুজ কুঁড়ির দেশ গো আমার সবুজ কুঁড়ির দেশ, তোমায় রেখে তোমায় ভুলে কেমনে
থাকি বেশ! তোমার কথা তোমার হাসি তোমার মনুর ঢেউ, জগৎ ঘুরে অনেক
খুঁজে দেয়নি তো আর কেউ। বাইকা বিলে জলের পাখি জলের ভাসা নাও, কানাই
ফুলে রোদের হাসি আর কি কোথাও পাও?

শীতল পাটির দেশ গো আমার শীতল পাটির দেশ, তোমায় ছাড়া দূর বিজনে
আউলাইন মাথার কেশ।

Copyright © 2026 অপারবাংলা