রক্তনূপুরগুচ্ছ(পিয়াস মজিদ)
১সন্ত-সময়ের চালচিত্রেছেয়ে আছে চতুর্দিক,আমি দেখে চলেছিএকের পর একশয়তানের বায়োপিক।
২অন্তর্গত খরায় আছিধু ধু অন্ধকার পরিণাম,এসো তবে এসো আজ‘তুমি’সুদূরের মেঘমশাল।
৩অকূল আমারউপায় করবে যারানিজেরাই তারাছিন্নভিন্ন দিগ্বিদিক।পরমের মোক্ষ হয়েবয়ে চলে শুধু একরোদনের হ্রদ।