অ আ ক খ

                                          (শামস আল মমীন)

 

 

ক্ষমা কর হে আমার ক খ

ভুল বানানে তোমাকে লিখে যাচ্ছি,

ভুল উচ্চারণে শব্দের ভেতরে গেথে যাচ্ছি তোমাদের,

ক্ষমা করো হে আমার অ আ।

 

বাংলাদেশের রপ্তানিযোগ্য সব গার্মেন্টস দিয়ে

তোমাদের ঢাকতে চেয়েছিলাম, কিন্তু

আসাদের রক্তমাখা সার্ট আমাকে উপহাস করে ..

তার জন্য ক্ষমা চাচ্ছি,

ক্ষমা করো হে আমার বর্ণমালা।

 

ক্ষমা করো আমাদের পিতামাতাদের।

সন্তানের ভবিষ্যত ভেবে

বিষণ্ণ উত্কণ্ঠতায় বার বার গেয়ে উঠেছেন ..

‘মেরী হ্যাড এ লিটল ল্যাম্ব’, আর আমরাও

ইচ্ছায় ও অনিচ্ছায় গিলে যাচ্ছি

গীন্সবার্গ, হুইটম্যান; আর তাই 

মুখ টিপে হাসে মোনালিসা।

 

বুকের ভেতর জমে থাকা সব ভালোবাসা..

আমাদের বনলতা, আর

চম্পা বকুল কী ব্যাকুল বলে যায়

ভালো থেকো হে আমার বাঙলা ভাষা

ভালো থেকো ক খ ও আ।

Copyright © 2026 অপারবাংলা