Poem – Aadharsheela

 

  আঁধারশীলা

(পিয়াস মজিদ)

আঁধার-
কৃষ্ণজাতিকা
আঁধারই আমার সাজবাহার

আলো-
তুমি অন্ধকার হলে গন্ধরাজ,
সে আঁধার অধিক আলোর

আঁধার-
তুমি দিবাবতী
আমি সন্ধ্যার সওয়ারি

আলো-
উজিয়ে তোমার কালো বীণাপাহাড়
জমা আছে যা কিছু বলার আমার

আঁধার-
তোমার গীতবাস্তবে
আমার স্বপ্নও মেলায় অসুরে

আলো-
তবু কেন টের পাই স্পর্শের স্পর্শ!
অন্ধের স্পর্শের মতো…

আঁধার-
সব অন্ধকার ফুলগাছ
আমার জীবন তোমার
মরণের অনুপ্রাস

আলো-
শূন্য সব আমার
তবু তুমি
শূন্যের কৃষ্ণতায় ভরাট

আঁধার-
আলো আসবেই
দিকে দিকে
বৃদ্ধ মৃত্যুরও চলে নবীনবরণ

আলো-
এসো আঁধার এসো
জাগিয়ে জাও জীবন কালকৃষ্ণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *