poem-modhyopod-lop

মধ্যপদ লোপ  

অগ্নি রায়

 

 এক

কাঁপা কাঁপা হাতে আমি মুঠোয় নিয়েছি

বালুঘড়ি মাপা যত বকেয়া সময়,

ট্রেন ও স্টেশনের মুহূর্ত লীলা সেরে

হুইসেল ছিটকে যায় আয়ুর বেঘোরে

   

দুই

মুগ্ধতার শেষ নেই, যা কিছু তোমার

গত জন্মের ওই ধনেখালি মাঠ,

উড়ে যাচ্ছে মেঘের দিকে পাখি ডাকা আলো

তীব্র হওয়া পথ দাগ কীভাবে সামলালে?

 

তিন

সে নৌকা পুড়িয়েছি যা ওপারে যাওয়ার,

মধ্যপদ লোপ পেল এমন জলরাশি,

এদিকে নেই ওদিকও কি তেমন ভালোবাসে?

প্রশ্নচিহ্ন ডুব মুহুর্তে একান্ত ভেসে ওঠে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *