poem-kalo-chosma

কালো চশমা

ঈশিতা ভাদুড়ী

 

এত কিছু জানো, জানো না তবু?

কালো চশমা চোখে থাকলে

আকাশের রঙ দেখা যায় না!

চোখে আড়াল থাকলে

ফিঙে পাখির গায়ের চিত্রবর্ণ

বোঝা যায় না যে সঠিক!

 

কালো চশমা চোখে থাকলে

বৃষ্টিমুখর ভোরে কদমগাছের

যে সারল্য,

তাকে দেখা যায় না মোটেই!

আর, সমুদ্রের নোনা জলে

ধীরে ধীরে সূর্য জেগে ওঠে যখন,

সেই আলোর বর্ণও কেমন

আবছা অস্পষ্ট হয়ে যায়!

জানো না এইসব?

পড়েছ ঘন কালো চশমা

চোখে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *