মুখোশের মুখ
(নাহিদা আশরাফী)
১-অভিমানের মেঘপুঞ্জে অসন্তোষের ছাপ।দানায় দানায় ঝরায় শুধু জলের মনস্তাপ।মুখোশগুলো ভিজছে দেখো; ভেতর ভেজায় কে?মরচে পড়া হৃদয়গুলো আগেই জেনেছে ;এই শহরের বিবেকগুলো উইপোকাতে খায়জোছনা শুধু কয়েক ফোঁটা প্রশ্ন রেখে যায়।২-তপ্ত মাটিতে মুখোশের কত রঙগলিত শহর পোড়ায় কত না ভূঁই।মুখোশ মানুষ দুঃখ দেবার আগেনিজেই নিজের বেদনার বীজ রুই।একদিন দেখো আমিও তোমার মত। হয়ে যাবো ঠিক মুখোশের কারবারি হিসেব তখন মিলবে না কিছুতেইকে কাকে কখন কিভাবে গেলাম ছাড়ি।