ঝড় আসছে, ঝড়…কালবৈশাখী বা সাইক্লোন প্রত্যন্ত গ্রাম থেকে জঙ্গল মহল থেকে ঘাস বাঁধানো হাইরাইজের পাশের ঝুপড়ি থেকে দেশের সত্তর কোটি মানুষের পেটের খিদে থেকে
তুমি বলবে ঝড়ের কথা বলছো কেন? বলো তুমি জন্মভূমির সাজের কথা বলো তুমি তিরিশ কোটি আশার কথা
বলো তুমি সোনার বাংলা, নতুন ম্যারিয়ট বলো কত সবুজ আলো রঙ বেরঙের গাড়ির স্রোতের কথা
বলতে তো চাই অনেক কিছু কে যেন আঁটে স্তব্ধ তালা ঠোঁটের ওপর আমার চোখের তারায় নাচে ঘূর্ণি ঝড়
আমিতো দেখি হাজার হাজার সন্তোষী দশ কোটি রেশন ছাড়া সাভিত্রী বলব আমি, আমার ভুখা মায়ের কথা চিতায় শোয়া মেয়ের কথা অন্নভরা জন্মভূমির অন্নহীন ঘরের কথা