…খেলা শেষ হবার পরে হল এক কাণ্ড। কুন্তিভোজ আর আর্য শূর __ দুই রাজা পরস্পরের কাছে বিদায় নেবার জন্য তৈরি, নানা রকম কথাবার্তা চলছে। তার মধ্যে রাজা কুন্তীভোজ অভিমান ভরে বললেন “তোমার প্রতিজ্ঞা ভুলে গেলে? বলেছিলে, প্রথম যে সন্তানটি জন্মাবে, তাকে দান করে দেবে আমাকে? আমি দত্তক নেব। সে প্রতিজ্ঞার আর বুঝি কোনো দাম নেই?”…
…কতক্ষণ পর সেদিন জ্ঞান ফিরেছিল, সেই কথাটা পরে আর কখনোই জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি সাহিলকে। দু–মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট…নাকি আরো বেশী, জানা হয়নি। সত্যি কথা বলতে কি, সঠিক সময়টা বলা কারও পক্ষে সম্ভবই নয়, কারণ কে–ই বা ঘড়ি দেখতে গেছে তখন! আর ঐ সময়টুকু যে তার জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সে–টা কে–ই বা জানত! সে নিজেই জানত না।…