(মুজিব ইরম)
চায়ের দেশের লোক গো আমি চায়ের দেশের লোক, হাওর-বাঁওড় জলের মানুষগানে ভরা বুক।
সবুজ কুঁড়ির দেশ গো আমার সবুজ কুঁড়ির দেশ, তোমায় রেখে তোমায় ভুলে কেমনেথাকি বেশ! তোমার কথা তোমার হাসি তোমার মনুর ঢেউ, জগৎ ঘুরে অনেকখুঁজে দেয়নি তো আর কেউ। বাইকা বিলে জলের পাখি জলের ভাসা নাও, কানাইফুলে রোদের হাসি আর কি কোথাও পাও?
শীতল পাটির দেশ গো আমার শীতল পাটির দেশ, তোমায় ছাড়া দূর বিজনেআউলাইন মাথার কেশ।