সূর্যেও শিশির
(মুহম্মদ নূরুল হুদা)
শিশিরে সূর্যের মুখ, সূর্যেও শিশির;কে তুমি সূর্যের মুখ নিসঙ্গ নিশির?শিশির শোষণ করে সূর্যের শরীর,নিশির শিশির-স্নানে সূর্যও অধীর।একটি শিশিরে তুমি আমাকেও ধরো,দহনে গহনে দগ্ধ, পিপাসার্ত করো।ক্ষুধিত তৃষিত জানে পিপাসার ভাষা,কে তুমি কেবল খোঁজো তৃপ্তি সর্বনাশা?