(বীথি চট্টোপাধ্যায়)
যাকে ইচ্ছে কোতল করোযে দলে খুশি যাওআমাকে খোলা বারান্দায়একা থাকতে দাও।
নদীর পাশে কে পড়ে আছেকারা ছেড়েছে ঘর…সকলে সব ভুলে যাবেইকয়েকদিন পর।
শুকনো লাশ, রক্তহিমওরা আসলে কে?বলতে নেই, সেটা বুঝেছিপ্রচুর মার খেয়ে।
বিদ্যুতের দৃশ্য দেখেবৃষ্টি চমকালপাখি উড়ছে ; সামনে গাছযে আসে সেই ভালো।
কাস্তে নাকি ত্রিশূল নাকি গোপন তাস হাতেমারতে পারে সবাইভেবে ঘুম আসেনি রাতে।
স্লোগান তোলো, মঞ্চে ওঠোযে দলে খুশি যাওআমাকে কোনও বারান্দায়একা থাকতে দাও।