(অদিতি বসুরায়)
শরীর জানি না, ভেবেছ?ভেবেছ, কয়েকটি মুদ্রা- শ্বাসাঘাত এসবেই বাঁশি বেজে ওঠে,সুরে?ভেবেছ, কুসুমবনের বাতাস এলে, উদযাপন হয় সমস্ত?ভেবেছ, অবনত হওয়াই নিয়তি আমার?সাঁতার শিখেছি, জেনে রেখ।জেনে রেখ, শরীর মহাকাশ জানে।এ এক মুগ্ধবিদ্যা।শরীর, হংসধ্বনি বুনে দিতে পারে চামড়ার নীচে স্পর্শে স্পর্শে
ভেবেছ, বুঝি না অসমাপ্ত রেখে উঠে যাওয়া?স্নানের দিন, মনে হয়পুরুষ সুখের কিছু নয় !তাই ঠিকানা নিই নি আরসব সেরে ঘুমিয়েছি অকাতর
শরীর মেটানো সহজপিপাসার জল হওয়া, এখন কঠিনতর মনে হয়!