Poem – Tatkhonika তাৎক্ষণিকা (নির্মলেন্দু গুণ) না জানি কোন গোপন-কথাগুঞ্জরিছে তোমার মনে।যে-কথাটি হয়নি বলা এ-জীবনে,ভেবেছিলাম সেই কথাটিইবলবে আজি আমার সনে। যে-কথাটি হয়নি বলা সঙ্গোপনে,ভেবেছিলাম সেই কথাটিইবলবে আমার কানে-কানে।তুমি বলবে আমায় মুঠোফোনে। ভরা নদীর বানের মতো,কবিগুরুর গানের মতোতুমি সেই কথাটি বলবে আমায়সুরে সুরে, গানে-গানে। আমি ভেবেছিলাম প্রণয়বাণীআকাশ থেকে ধরে আনিতুমি পৌঁছাবে আজ আমার প্রাণে। নয়াগাঁও২৮/০৫/২০১৯