Poem – Tatkhonika

 

তাৎক্ষণিকা

                  (নির্মলেন্দু গুণ)

 

না জানি কোন গোপন-কথা

গুঞ্জরিছে তোমার মনে।

যে-কথাটি হয়নি বলা এ-জীবনে,

ভেবেছিলাম সেই কথাটিই

বলবে আজি আমার সনে।

 

যে-কথাটি হয়নি বলা সঙ্গোপনে,

ভেবেছিলাম সেই কথাটিই

বলবে আমার কানে-কানে।

তুমি বলবে আমায় মুঠোফোনে।

 

ভরা নদীর বানের মতো,

কবিগুরুর গানের মতো

তুমি সেই কথাটি বলবে আমায়

সুরে সুরে, গানে-গানে।

 

আমি ভেবেছিলাম প্রণয়বাণী

আকাশ থেকে ধরে আনি

তুমি পৌঁছাবে আজ আমার প্রাণে।

 

 

নয়াগাঁও

২৮/০৫/২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *