poem-tomake-ja-kichu-likhi

তোমাকে যা কিছু লিখি
নীলম সামন্ত

ক্ষমতা প্রদর্শনী কেন্দ্রে ক্রমশ গুটিয়ে গেছি
পালকের ভার
শুকনো কাগজ আর ঘড়ির থেমে থাকা মাঝরাতে
আমি ঘাড়ের পাশে তোমায় দেখি
ট্যাটুর মতো শুয়ে রয়েছ

এই শরীর তোমারই গড়া,
আলতো হাতে বহু সময়ের প্রলেপ —
জল, মাটি, আলো, বাতাস…
নিঁখুত করে বুলিয়ে গেছ,
আমি আরও দূরে তাকিয়েছি

সমস্ত যত্নের দাগে প্রজাপতি ছাপ
এ কোন ঘরানার বন্দিস?

যখন ঘুম আসার কথা,
অক্টোবরের শেষ দিকের শিশিরগুলো কেবল বিরহের সুরে গায়
সুর, তাল লয়…
ভাঙাচোরা কবিতার মতো তোমায় লিখি সেসব
আর কিই বা পারি বলো?



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-tomake-ja-kichu-likhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *