poem-awpar

অপার

মোহনা মজুমদার

আগুন এক মধু। নাকি অলীক !
আমিষবিলাস এই লোভের বুকে ঠোকে কামান
কলসের তলায় দুঃখ রেখে বৃষ্টির গান ভ্রম হয়ে ভেসে ওঠে

অর্ধেক মায়া
         অর্ধেক মরিচীকা

তবু সর্পফণায় অনুতাপ দেখি না
                                 দেখি দানবপুরুষ

তুমিই তার সাঁঝবাতির উপমা, তৃণের কৌশল

আমাদের চোখ বেঁধে কারা কানামাছি খেলে?
ভাজ্যকণায় দুটি রডোডেনড্রন আমাদের বিকৃতি আগলে স্বর্ণচাঁপার কাছাকাছি নিয়ে যায়
দেখায় দ্বীপ ও হ্রদের পাশাপাশি সহাবস্থান

খেলতে খেলতে বলে ‘ন হন্যতে’ !

বুঝি ঘর একটি ভাগশেষ

আমরা আবার চোখ বুজি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *