poem-cled

ক্লেদ
সৈকত মুখোপাধ্যায়


আমাকে সেভাবে তুমি পেলে না কখনও।
পেলে না স্নানের শেষে অনাবিল পরিচ্ছন্নতায়
যখনই তোমার কাছে আসি, আমি নানাভাবে ধ্বস্ত হয়ে আসি।
ভালোবাসি অস্নাত প্রথায়।

আমার দু-পায়ে এত কাদা থাকে, মুঠি হয়ে থাকে দুই হাত,
চোখেও আতঙ্ক থাকে, বুকে থাকে গভীর বিষাদ
চুলের ভেতরে, ঠোঁটে মিশে থাকে শ্মশানের ছাই।
যাবার সময় কিছু ফুল নয়, ক্লেদ রেখে যাই।
যেভাবে শামুক গেলে মেঝেতে তরলচিহ্ন থাকে।

আমিও কি ক্লেদহীন কোনওদিন পেয়েছি তোমাকে?

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

4 thoughts on “poem-cled”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *