poem-michhil

মিছিল

সব্যসাচী সরকার

কিছুই বলার ছিল না তাই,
বহুদিন পরে
তুই আজ দোকান খুলেছিস!
ধুলো মেখে,
চুল রেখে,
নায়িকা ও ভোট বুঝে,
খাল-বিল-নালা বুঝে
সাদা শার্ট, সাদা শাড়ি,
কালচে, নীলাভ চোখ
তুই আজ মিছিলে হেঁটেছিস!
কী ভীষণ ঢ্যামনামো,
রাজপথে ঝলসানো,
যদি বোঝো, যদি মানো
চুপচাপ চলে যেও নরকের দিকে—
না হলে
মরণদশায় থাকো,
বন্ধু-বন্ধু খেলো,
বিকেলে, নিভৃতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *