poem-mrityupurba

মৃত্যপূর্ব লেখা

অদিতি বসুরায়

 

বহুকাল বলা হয়নি, রোদ নেই বলে, আজকাল বড় মায়া হয়

পথ ফাঁকা – ছাতা হারিয়ে গে’ছে

এবং আরও লম্বা হয়ে গেছি তারপর।

বড় হতে হতে, দেখে ফেলেছি বন্ধুর হাতে বিষ,

প্রিয়র চোখে কালো চশমা, আত্মজনের মুখে মিথ্যে বাঁশি

 

হাহাকারের মতো এককালে তোমাকে ডেকেছি তবুও  

  তুমি সামান্য সূর্যমুখীর ছায়া ফেলে গে’ছ ভুলবশত।

 

শুকনো বাগানে কেউ নেই। শুধু,

কিছু মৃত্যুপ্রবণ পাতা, মাটিতে লুটিয়ে কেবল জন্মের ঋণ শোধ করে যাচ্ছে

এবং আমিও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *