poem-songslesh

সংশ্লেষ

কস্তুরী সেন

ছিল একদিন
তারপরে সত্য জানো নেই
স্বপ্নে স্বর শোনা যায়,
কাব্যে তার এইমাত্র তরঙ্গ প্রমাণ
নবীন বসন্তরেখা ঝুঁকে এসে
সে কাব্যের সত্যমিথ্যা যাচে
মিথ্যা বলে কাকে,

কবে ফুরিয়েছে দিন
আলোকচিহ্নটুকু পাতাটির মনে লেগে আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *